
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
আসন্ন বুড়িচং পৌরসভার নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য জেলার মতো কুমিল্লার বুড়িচং পৌরসভায় ও বইছে নির্বাচনী আমেজ। জমে উঠেছে নির্বাচনী আলোচনা। চায়ের দোকান কিংবা খোলা ময়দানে চলছে কে হচ্ছেন পৌর পিতা, কে হচ্ছেন ওয়ার্ড কাউন্সিলর। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত বুড়িচং পৌরসভা। নির্বাচনকে কেন্দ্র করে পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সেই সাথে নানা প্রতিশ্রুতি ও পোষ্টার ফেষ্টুন তৈরিতে ব্যাস্ত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বুড়িচং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের নানা জল্পনা কল্পনা। নির্বাচন ঘিরে সর্ব সাধারণের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা।
এলাকাবাসী মেয়র ও ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে এমন ব্যক্তিকে চায় যার মধ্যে স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতি, অনিয়ম থাকবে না। যিনি সাধারণ মানুষের পাশে থাকবে তাকেই মেয়র ও কাউন্সিলর হিসেবে দেখতে চায়।
বুড়িচং পৌরসভার কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে দেখা যায় মেয়র প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান। তিনি সদর ইউনিয়নের ২ বারের সাবেক চেয়ারম্যান ছিলেন। তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং প্রান্তিক মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে তিনি অবস্থান করছেন। সাধারণ ও প্রান্তিক মানুষেরা বলছেন আমাদের প্রার্থী একজনই। তিনি সবুজ চেয়ারম্যান, দল এবার সবুজ চেয়ারম্যান কে সমর্থন দিবে। আমরা তাকে ই ভোট দিয়ে নির্বাচিত করব।
এছাড়া বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন তারা হলেন, ২ নং ওয়ার্ডে আলোচনার শীর্ষে বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো মনির হোসেন ভুইঁয়া, ৪নং ওয়ার্ডে আলোচনার শীর্ষে রয়েছেন যুবসমাজের আইকন, বুড়িচং উপজেলা বিএনপি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মো এনামুল হক।৬ নং ওয়ার্ড আলোচনায় রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের নির্বাহী সদস্য যুব বন্ধু আরিফুল ইসলাম সুমন।
বিভিন্ন ওয়ার্ডের চায়ের দোকান ও পাড়া মহল্লায় একটাই গুঞ্জন মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আদশ্যবান ও ন্যায় পরায়ন ব্যাক্তিই হবে মেয়র ও কাউন্সিলর। এছাড়া ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের ভক্ত ও সমর্থকগণ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করছেন। সকল প্রার্থীরা ও তাদের ভোটারদের কাছে জানান দিচ্ছেন নির্বাচিত হলে তারা তাদের নির্ধারিত এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাস, চুরি, ছিনতাই মুক্ত ওয়ার্ড গড়া, ন্যায় বিচারের মাধ্যমে সু-শাসন প্রতিষ্ঠা করা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা, গুরুত্বপূর্ণ সমস্যা, মশা নিধন করা, প্রত্যেকটি ইউনিট ব্লক সিসি ক্যামেরার আওতায় আনা, প্রতিটি নাগরিককে সরকারি সকল সুযোগ সুবিধা প্রদান করা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তাঘাট ড্রেন ব্যবস্থা সচল করা ও নতুন নতুন ড্রেন নির্মাণ করা, স্কুল, মাদ্রাসা, মসজিদ, কবস্থান উন্নয়ন করা, প্রতিটি খেলার মাঠ উন্মুক্ত করা, মূল সড়কগুলোকে ল্যামপোস্ট এর আওতায় আনাসহ নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে অঙ্গীকারবদ্ধ।