
নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লার ভারতীয় সীমান্ত সংলগ্ন উপজেলা বুড়িচং। জেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরেরে ভারতীয় সীমান্তঘেষা উপজেলাটি মাদক কারবারিদের অন্যতম ‘সদর দফতর’। ভারত থেকে আসা ইয়াবা ও গাঁজার প্রথম স্টেশন পূর্ণমতি ৪নং ওয়ার্ড। সীমান্ত থেকে রাজাপুর হয়ে শাখা রোড দিয়ে সহজে ই এই গ্রামে পৌঁছে যায় মাদকের চালান।পরে মাদক কারবারিদের হাত ঘুরে ছড়িয়ে পড়ে সারাদেশে।
আলাদিনের চেরাগ খ্যাত এই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুল ইসলাম মেম্বারের নিয়ন্ত্রণে চলে অবৈধ গাঁজা ও ইয়াবা ব্যবসার সিন্ডিকেট। এই তথ্য এই গ্রামের সকল বাসিন্দারাই জানেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় পূর্ণমতি ৪নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েই মাদককারবারে জড়িয়ে পড়েন। ইউনিয়ন পরিষদের মেম্বারের ক্ষমতাকে পুঁজি করে গত কয়েক বছরে মাদক কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত করেছে এই গ্রামকে। ২০২৪ সালের ৫ আগস্টের পর মাদক উদ্ধারকারি সংস্থাগুলোর নিষ্ক্রীয়তায় পূর্ণমতি গ্রামে মাদক সিন্ডিকেট এখন আরও বেপরোয়া। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, মাদকের অবৈধ টাকার কাছে জিম্মি হয়েছে পড়েছে এই অঞ্চলের মানুষ। সাধারণ গরীব, অসহায় পরিবারের মানুষকে টার্গেট করে অবৈধ টাকার লোভ দেখিয়ে দেশের বিভিন্ন জেলায় মাদক পৌঁছে দেন সাবেক এই মেম্বার আমিনুল ইসলাম। তার গাঁজার চালান পৌঁছে দিতে গিয়ে পূর্ণমতি গ্রামের নোয়াপাড়া এলাকার বাসিন্দা হাবিব পিকআপ সহ প্রশাসনের নিকট আটক হয়ে জেল খেটেছেন ৩ বছর। আরেক চালান পৌঁছে দিতে গিয়ে ঢাকার আদাবর থানার ডিবি কাছে গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে জেল খেটেছেন এই গ্রামের এক নারী। এসব বিষয় এই গ্রামের সকলে ই অবগত।দেশের বিভিন্ন জেলায় মাদক পাঠানোর জন্য রয়েছে তার নারী ও পুরুষের একাধিক শক্তিশালী নেটওয়ার্ক।
খোঁজ নিয়ে জানা যায়: ইউনিয়ন পরিষদ সদস্যের মেয়াদ শেষ হওয়ার পর গাঁজার ব্যবসা বন্ধ করেনি মাদকের গডফাদার হিসেবে পরিচিতি পাওয়া আমিন মেম্বার। উল্টো গাঁজা ব্যবসা নিয়ন্ত্রণ করে রীতিমতো ফুলে-ফেঁপে উঠেছেন।গ্রাম ছেড়ে শহরে বাসা নিয়ে থাকেন। ২০২০ সালে ঐতিহ্যবাহী পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে তৎকালীন সরকারের সংসদ সদস্য মরহুম আব্দুল মতিন খসরু সাহেবের মাদক বিরোধী এক জনসভায় বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক মাঠ ভর্তি মানুষের সামনে বক্তব্য বলেছিলেন পূর্ণমতি ৪নং ওয়ার্ডের মেম্বার মাদক ব্যবসায় জড়িত। আমার কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। আমি হুশিয়ারী দিয়ে বলতে চাই মাদক ব্যবসা ছেড়ে জনগনের সেবা করুন। না হয় আমি কাউকে ছাড় দিব না। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্য মুহূর্তে ছড়িয়ে পরলে এলাকার মানুষের কাছে সমালোচনার মুখে পড়েন আমিনুল ইসলাম মেম্বার। পরবর্তীতে মেম্বারের নির্বাচনে অংশগ্রহণ করলে ও এই মাদক কারবারে জড়িত থাকার কারনে আর নির্বাচিত হতে পারে নি।অভিযোগ রয়েছে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামির হয়ে কাজ করেছেন মাদকের এই গডফাদার আমিন মেম্বার ।তবে এখনো তার মাদক কারবার চলছে আগের মতোই।
কুমিল্লা ৫ ( বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি নির্বাচিত হয়ে শপথ গ্রহণের আগেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদক নির্মূলে ব্যর্থ হলে এমপি পদ ছাড়ার ঘোষণা ও দিয়েছেন তিনি। মাদক ব্যবসা বন্ধ করার জন্য গভীর রাতে মাদকবিরোধী অভিযানে অংশগ্রহণ করছেন নিয়মিত। সংসদ সদস্যর এই অভিযানের কারনে বর্তমানে ভারত থেকে আসা গাঁজা বিভিন্ন মাধ্যমে ও কৌশল পরিবর্তন করে বাণিজ্য চালিয়ে যাচ্ছেন আমিন মেম্বারের সিন্ডিকেট। তাদের হাত ঘুরে নারী ও পুরুষের মাধ্যমে গাঁজা ও ইয়াবা ছড়িয়ে পড়ছে ঢাকা সহ সারাদেশে। এ কাজে তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেন তার আপন ভাই আশিক। দেশের বিভিন্ন জেলায় গাঁজা পৌঁছে দিতে কয়েকবার গ্রেফতার হয়ে জেল খেটেছেন এই আশিক। মাদকের মামলা রয়েছে ৮ থেকে ১০টি।
কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তুন্ত মনি চাকমা বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন- ৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী সাড়াশি অভিযান পরিচালনা করা হবে। পুরো কুমিল্লা জেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কিংবা মাদকের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানেই মাদক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। কুমিল্লার ১৭ উপজেলায় পর্যায়ক্রমে মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে। বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামে অনেকেই আমাদের নজরদারিতে আছে।এসব বিষয়েও কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।