
নিজস্ব প্রতিনিধি:-
বটিয়াঘাটা উপেজলার জলমা ইউনিয়নের শান্তিনগর এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র্যাব-৬ অভিযান পরিচালনা করে বি কোম্পানির অন্যতম সহযোগী সদস্য মোঃ হায়দার হাওলাদার(৪০) নামে একজন গ্রেফতার করে। সে ওই গ্রামের ইসমাইল হাওলাদারের পুত্র। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর বটিয়াঘাটা থানায় হস্তান্তর করে। কিছুদিন আগে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তি কে রাইঙ্গেমারীর তন্ময়ের প্লাটে নৃশংসভাবে খুন করে এই সন্ত্রাসী। ওই খুনের ঘটনায় তার স্ত্রী সীমা আক্তার বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন, মামলা নং ০৪ তারিখ ০৯/০৫/২৬ ধারা ৩০২ /৩৪।এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।তার স্বীকারোক্তি মোতাবেক সে বি কোম্পানি নামের একটি গ্রুপের অন্যতম সদস্য বলে জানা যায়। তার নামে বটিয়াঘাটা থানা ও লবণচরা থানায় খুন ডাকাতি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।থানা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে হায়দারকে জেল হাজতে প্রেরণ করে।এ ছাডা তার নামে মটর সাইকেল ছিনতাইয়েরও অভিযোগ রয়েছে।তার নামে গত ২৮/০৪/২৬ তারিখ নাসরিন বেগম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি মটর সাইকেল(TVS appacy) ছিনতাই করার অভিযোগ করেন।