
চরভদ্রাসন প্রতিনিধি- মোস্তফা মাহমুদ
চরভদ্রাসনে বুধবারের কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা এ সম্প্রতি সংঘটিত ভয়াবহ কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। মানবিক এই সহায়তা কার্যক্রমে তার সঙ্গে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, ইউপি সদস্য আলেপ মন্ডল এবং ফজলুর রহমান খান।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনটি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে তারা দ্রুত ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামত করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধিরাও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। মানবিক এই উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ পায়।