
মোস্তফা মাহমুদ, চরভদ্রাসন প্রতিনিধি।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ, বাজার মনিটরিং ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুলিশ প্রশাসন, মাদ্রাসা প্রধান,মসজিদের ইমাম, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ গ্রহন করেন চরভদ্রাসন সরকারি কলেজের প্রিন্সিপাল চন্দ্র মোহন হালদার, উপজেলা সহকারী কমিশনার ভুমি যায়েদ হোসাইন, চরভদ্রাসন থানা প্রশাসনের পক্ষে এসআই রিপন হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মোঃ আবু সিদ্দিক হানিফ, মাদ্রাসা প্রতিনিধি নোমান মানসুর-মুহতামিম হাজীডাংগী মাদ্রাসা, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোয়াজ হোসেন, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আজাদ খান, এয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারি ও বদরুজ্জামান বদু মৃধা।চরভদ্রাসন হাটবাজার বনিক সমিতির সহসভাপতি আলমগীর হোসেন। সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন সিনিয়র সাংবাদিক মেজবাহ উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা, আব্দুস সবুর মোল্লা কাজল ও মোস্তফা মাহমুদ। বক্তারা আগামী ঈদুল আযহা যাতে সুন্দর ভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে আলোচনা করেন বিশেষ করে বর্জ্য ব্যবস্হাপনার উপর জোর দেয়া হয়। ঈদের জামাত নির্বিঘ্নে যাতে অনুষ্ঠিত হতে পারে সেজন্য প্রয়োজনীয় পুর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান বলেন ঈদকে সামনে রেখে বিভিন্ন অসাধু চক্র সব সময় সক্রিয় থাকে এজন্য পুলিশি নিরাপত্তা জোরদার করতে হবে বিশেষ করে কোথাও কোন গরু চুরি না হয়।চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারি বলেন আমাদের দুটি ইউনিয়ন দুর্গম চরাঞ্চলে অবস্হিত থাকায় এ এলাকায় নিরাপত্তার জন্য পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প দরকার।
সভায় সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ছুরাইয়া মমতাজ।