
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সহকারী ভূমি অফিস ভূমি চত্বরে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভাঙ্গা ভূমি অফিস চত্বরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
পরে শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আগত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সভামঞ্চে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়ামের সভাপতিত্বে এবং উপসহকারী ভূমি কর্মকর্তা খলিলুর রহমান ও ফারদিন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আলহাজ্ব ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, বিএনপি নেতা ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম মিরু মুন্সি,
বক্তারা ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবার প্রসার, জনগণের হয়রানি কমানো এবং দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রশংসা করেন, ভাঙ্গা উপজেলা সরকারি কমিশনার ভূমি সাদরুল আলম সিয়াম বলেন উপজেলার প্রতিটি নাগরিক ভূমি সেবা পাবেন।