
মোঃ ইমরান হোসেন খুলনা প্রতিনিধিঃ-
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক সৃষ্টির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে ও গ্রাম আদলতের সমন্বয়ক শাহীনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক গাজী তরিকুল, মোঃ বদরুল আলম, ব্রাক এরিয়া ম্যানেজার মোঃ বেলাল হোসেন, রূপান্তরের প্রোজেক্ট অফিসার সাকী রেজওয়ানা, সিএসএস ম্যানেজার তপন কুমার পাল, হীড বাংলাদেশ শাখা ব্যবস্থাপক প্রশান্ত সাহা, লিডাম টিম লিডার শারমিন আরা লিনা, রাবেয়া সুলতানা, জেজেএস মনিটরিং অফিসার সোমা দেবনাথ, হুমায়েরা সুর্বনা শান্তা, বাদাবন সংঘ বুশরা আফরোজ, প্রবীর কুমার প্রমূখ।