
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে অবস্থিত হযরত হাফসা (রাঃ) আদর্শ মহিলা মাদ্রাসার অসহায় ও এতিম শিক্ষার্থীদের জন্য সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আবেদন জানানো হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এখানে অনেক অসহায় ও এতিম মেয়েরা কুরআন-হাদিসের শিক্ষা গ্রহণ করছে। বর্তমানে ছাত্রীদের খাবার, পড়াশোনার খরচ, ভরণপোষণ ও ভবনের কিছু কাজ সম্পন্ন করতে আর্থিক সংকট দেখা দিয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, সমাজের মানুষ জাকাত, ফেতরা, দান-সদকার মাধ্যমে এগিয়ে এলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলা সহজ হবে।
সহযোগিতার জন্য যোগাযোগ:
মাওলানা মোঃ জুবায়ের আহমেদ
মোবাইল: ০১৭৯১১৮২৩৬৯।