
নগরকান্দা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে ইয়াবা ব্যবসা ও একাধিক চুরির অভিযোগে ফরিদ নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ মে) রাত আনুমানিক ১২টার দিকে স্থানীয় লোকজন ও অভিযুক্তের বাবা আকবর মিলে তাকে আটক করেন। পরে বিষয়টি নগরকান্দা থানা পুলিশকে জানানো হলে ওসি রাসূল সামদানী আজাদের নির্দেশনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, আটক যুবক ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি কয়েকটি চুরির ঘটনার বিষয়ও স্বীকার করেছেন। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।