
বিলাইছড়ি উপজেলা প্রতিনিধিঃ
৩০/০৫/২০২৬ খ্রিঃ তারিখ ১০:৫০ ঘটিকায় চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় ইউএনডিপির অর্থায়নে পরিচালিত LoGIC প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রম এবং ভিসিএফ প্রকল্প পরিদর্শনের উদ্দেশ্যে রাঙ্গামাটি হতে নৌপথে বিলাইছড়ি উপজেলার ধুপ্যাচর ঘাটে আগমন করেন। এ সময় সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমাসহ স্থানীয় কারবারি এসোসিয়েশনের সভাপতি জয়সিন্ধু চাকমা ও অন্যান্ন কারবারি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
জানা যায়, সফরকালে তিনি বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দীঘলছড়ি মৌন পাড়া ও শুনাছড়ি পাড়া এবং ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পরিহলা মৌন পাড়া ও টগলগছড়া মৌন পাড়ায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ইউএনডিপির অর্থায়নে পরিচালিত লজিক (LoGIC) প্রকল্পের আওতাধীন সৌরশক্তি চালিত রিংওয়েল ভিত্তিক পানীয় জল সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণ করার পাশাপাশি ভিসিএফ ও ন-কাবাছড়া ঝর্ণা পরিদর্শন করবেন। এছাড়া তিনি বিলাইছড়ি উপজেলার মৌন পাড়ায় কান্দ্রা কারবারির বাসভবনে রাত্রিযাপন করবেন। পরিদর্শন কার্যক্রম শেষে আগামী ০১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ বিলাইছড়ি উপজেলা ত্যাগ করবেন বলে জানা গেছে।