
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত সঞ্জয় ডাক্তারকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ২০২৩ সালে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা করা হয়নি। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা হলেও অভিযোগের নিষ্পত্তি হয়নি বলে তারা জানান।
শুক্রবার (৩০ মে) সকালে অভিযুক্ত ব্যক্তি ভবুকদিয়া এলাকায় অবস্থান করছেন—এমন খবর পেয়ে ভুক্তভোগী পক্ষ সেখানে যান। এ সময় তাকে আটক রেখে পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে অভিযোগ করা হয়।
তবে ভুক্তভোগীদের দাবি, এক পর্যায়ে স্থানীয় যুবক আকাশ (২৮), পিতা- আজাহার মাতুব্বরের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন। এ বিষয় অভিযুক্ত সঞ্জয় ডাক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে রাজি হয়নি।