
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা সাঁথিয়া উপজেলা করমজা ইউনিয়নের রবিবার (০৭ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শামুকজানী গ্রামের শামসুর খাঁর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃ*ত রিয়াজ উদ্দিন খান এর সেজো ছেলে পেশায় কৃষক ছিলেন। তিনি চার সন্তানের জনক।
পরিবার সূত্রে জানা যায়, বিকেল ৫ টার দিকে বসতবাড়ির উঠানে থাকা একটি আম গাছে আম পাড়ার জন্য ওঠেন তিনি। এসময় হঠাৎ তিনি গাছের ঢাল ভেঙে মাটিতে পরে যান। এতে বুকে ও ঘাড়ে আঘাতে গুরুতর আহত হন। তাৎক্ষণিক পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃ*ত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করে করমজা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. বেলাল হোসেন জানান, আমি ঘটনাটি শুনেছি এমন মৃ*ত্যু*তে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।