
রিয়াজ রহমান, জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্পসারণ অধিদপ্তর জগন্নাথপুরের আয়োজনে সোমবার (৮ জুন) উপজেলা মডেল মসজিদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা তপন কুমার শীল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্তব্য রাখেন কৃষি সম্পসারণ অধিদপ্তর খামারবাড়ি সুনামগঞ্জ’র উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহŸায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল। উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা জোবায়ের আহমদ,র কোরআন তেলোয়াত ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজন সরকার এর গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক সালা উদ্দিন মিঠু, যুগ্ন আহ্বায়ক এম এ মতিন,সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জহিরুল ইসলাম লাল মিয়া,শাহজাহান মিয়া, এনজিও প্রতিনিধি রুকনুজ্জামান, পার্টনার ফিল্ড স্কুল সদস্য সাদিয়া ইসলাম তমা, জমির উদ্দিন প্রমূখ। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমদ স্বাগত বক্তব্যে উপজেলার সামগ্রিক কৃষি পরিস্থিতি তুলে ধরে বলেন, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত “পার্টনার” প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের ফিল্ড স্কুল ও উদ্যোগী কৃষক, কৃষিবিদ, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের এক মিলনমেলা। এটি মূলত নিরাপদ, আধুনিক, বিষমুক্ত, জলবায়ু সহনশীল এবং টেকসই বাণিজ্যিক কৃষি প্রযুক্তির প্রসারে কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠান। কংগ্রেস পার্টনার স্কুলে কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা এবং মানসম্মত তথ্য প্রযুক্তি, বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনে এবং কৃষকদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কৌশল শিক্ষা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ ওমর ফারুক বলেন, কৃষি খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য এবং বাণিজ্যিক কৃষির ওপর গুরুত্ব দিয়ে কৃষকদের সব ধরনের সহায়তা প্রদান করবে সরকার। তিনি আধুনিক কৃষিযন্ত্র ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের পরামর্শ দেন কৃষক- কৃষানীদের ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষি সংক্রান্ত যেকোনো সমস্যা জানালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, মৎস্য কর্মকর্তা মোঃ আল-আমীন, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ,পৌর বিএনপির যুগ্ন আহŸায়ক দিলু মিয়া,সামছুল ইসলাম সমছু, মোঃ তকব্বুর মিয়াসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, কৃষক-কৃষানী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।