
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জগন্নাথপুর: পাগলা – জগন্নাথপুর- আউশকান্দি – ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার মজিদপুর–-এরালিয়া বাজার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙন ও কাদার কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংস্কারের অভাবে উপজেলার গুরুত্বপূর্ন এই সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘদিন মেরামত না হওয়ায় জনভোগান্তি বেড়েছে।
এলাকাবাসীর দাবি, মজিদপুর – এরালিয়া বাজার সড়ক দ্রæত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে, ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।
সরজমিনে দেখাযায়, মজিদপুর থেকে এরালিয়া বাজার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে জমে আছে পানি যেন সড়ক নয় একটি ছোট পুকুর। উঠে গেছে সড়কের পিচ ঢালাই, ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর। এ যেন সড়ক নয়, মরণফাঁদ। কয়েক মাস ধরে চরম দুভোর্গ শিকার হচ্ছেন , স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রী ও যাত্রীরা। বিশেষ করে টানা কয়েক দিনের বৃষ্টিতে আরো বেশি নাজুক পরিস্থিতির তৈরি হয়েছে মজিদপুর পয়েন্ট থেকে এরালিয়া বাজার সড়ক। মাঝে মধ্যে এই ঘটছে দুর্ঘটনা ঘটার খবর পাওয়া যায়।
সড়কের বেহাল দশার কারণে দুর্ঘটনার শঙ্কা নিয়েই বাধ্য হয়ে যাত্রীদের এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেকে সময় যাত্রীরা অটোরিকশা থেকে পড়ে আহত হচ্ছেন বলে জানিয়েছেন অনেকে। বৃদ্ধ ও রোগী নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করা এখন অনেকটা অসম্ভব।
এই সড়ক দিয়ে চলাচলকারী কয়েকজন যাত্রী জানান, সড়কটি অত্র অঞ্চলের গুরুত্বপূর্ন সড়ক। সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। এতো গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ দিন সংস্কার না করার কারনে টানা বৃষ্টিতে পুরো সড়কটি এখন মরণ-ফাঁদে পরিণত হয়েছে।
এই সড়কের সিএনজি ও টমটম চালকেরা জানান, সড়কের দুরবস্থার কারণে বড় বড় যানবাহনগুলো কোনোভাবে চলাচল করতে পারলেও তাদের সিএনজি ও অটোরিক্সা নিয়ে এই সড়কে চলাচল করা অসাধ্য ব্যাপার। অধিকাংশ সময় অটোরিকশা হেলে যায়। এতে অনেক যাত্রী পড়ে আহত হচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) সোহরাব হোসেন জানান, গত বছর মজিদপুর-এরালিয়া বাজার সড়ক মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর অনুমতির জন্য পাঠানো হয়েছে। অনুমতি না পাওয়ার কারনে মেরামত কাজ করা সম্ভব হয়নি। চলতি বছর পূনরায় অনুমতির জন্য প্রেরন করা হয়েছে। আশা করি দ্রæত সময়ের মধ্যে অনুমতিক্রমে সড়কের মেরামত কাজ করা সম্ভব হবে।
স্থানীয়দের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রæত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণা-বেক্ষণের উদ্যোগ নেবে, যাতে জনসাধারণ নিরাপদে চলাচল করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে।