
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
দিনের আলো নিভে যাওয়ার পর যখন সন্ধ্যা নামে, তখন ভুতুরে হয়ে ওঠে গ্রামাঞ্চল। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ গ্রামীণ রাস্তায় বের হয় না।আগে রাতে মানেই গ্রামের মেঠোপথ থাকত গা ছমছমে অন্ধকারাচ্ছন্ন। তবে এখন গ্রামের সেই আগের চিত্র পাল্টাতে শুরু করেছে। এখন সন্ধ্যার পর বিজলি বাতির আলোয় আলোকিত হচ্ছে গ্রামীণ জনপদ। সন্ধ্যা নামলেই সৌর বিদ্যুতের সোলার স্ট্রিট ল্যাম্পের আলোয় আলোকিত হয় পূর্ণমতি গ্রামের মেঠোপথ।
বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামের মেঠোপথ, রাস্তার মোড়, মধ্যবাজারে, পাড়া- মহল্লায় এই গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক, যুবসমাজের আইকন, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হকের ব্যক্তিগত অর্থায়নে সৌর বিদ্যুতের প্রায় ২০টি সোলার ল্যাম্প লাইট বসানো হয়েছে। এ আলোর কারণে গ্রামীণ জনপদে এসেছে নিরাপত্তা।সোলার ল্যাম্প লাইট বসানোর কারনে দ্রুত গতিতে বদলে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো, রাতে বোঝার কোনো উপায় নেই, কোনটি শহর আর কোনটি গ্রাম। মো এনামুল হকের ইতিবাচক এ উদ্যোগ তাই সবার কাছেই প্রশংসনীয় হয়েছে।
সরেজমিনে দেখা যায়, শহর নয় প্রত্যন্ত গ্রামীণ জনপদের মোড়ে মোড়ে এখন সোলার ল্যাম্প লাইট দাঁড়িয়ে আছে। যা সারা দিন সূর্যের আলোকে সঞ্চয় করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত আলোকিত করে রাখছে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ গ্রামীণ জনপদ। আর এতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। কমেছে চুরি, ছিনতাই।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মো এনামুল হকের নিজস্ব অর্থায়নে বাজারসহ বেশ কয়েকটি স্থানে সোলার প্যানেলের স্ট্রিট লাইট লাগানো ফলো এই জনপদের মানুষের নির্বিঘ্নে চলাচল সহ এই গ্রামের সকল জনসাধারণ উপকৃত হয়েছে হয়েছে। সন্ধ্যা হলেই এসব লাইট আলো দিতে শুরু করে। ফলে রাতেও নিরাপদে চলাচল করা যাচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে এ আলোর ব্যবস্থা থাকায় রাতে অপরাধ প্রবণতা অনেকাংশেই কমে গেছে। গ্রামবাসী কে সাধুবাদ জানিয়েছে।