
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
বিলাইছড়ির শামুকছড়ির বাসিন্দা হতদরিদ্র ধনমনি চাকমা দীর্ঘদিন ধরে গলা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিনের লড়াইয়ে নিজের বসতভিটা ও জমানো সব সম্বল বিক্রি করে ইতিমধ্যে তিনি দুই লাখ টাকা ব্যয় করেছেন। বর্তমানে পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় মানবেতর দিনাতিপাত করছে।

চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা চালিয়ে গেলে তিনি সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আরও তিন লাখ টাকা প্রয়োজন। চরম অভাবের সংসারে এই বিশাল অর্থ জোগাড় করা তার স্ত্রী গীতা রানী চাকমা এবং পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। একটি পরিবারের একমাত্র অবলম্বনকে বাঁচাতে এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের আর্থিক সহায়তা একান্ত প্রয়োজন।

আপনার সামান্য অনুদান একটি জীবন বাঁচাতে এবং অসহায় পরিবারটিকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। মানবিক প্রয়োজনে দয়া করে নিচে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করুন অথবা সহায়তার হাত বাড়িয়ে দিন।