
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দীন,উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মকিত, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, আব্দুস ছোবান, উপজেলা কৃষি অফিসার কওছার আহমদ,মৎস্য অফিসার মোঃ আল আমিন, থানার এস আই নূর হোসেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা জমিয়তে উলামা ইসলাম এর সাধারন সম্পাদক মাওলানা মতিউর রহমান, পাইলগাঁও ইউনিয় পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃনজুমদ্দীন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ এমদাদ, আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজান খাঁন ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।