
জাহিদ হোসেন সজল, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে গুণী সাংবাদিক, সদরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের সদরপুর প্রতিনিধি সাব্বির হাসানের প্রবাস গমন উপলক্ষে আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, বিকেল ৫টায় সদরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদরপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক আবুল বাশার এবং সঞ্চালনা করেন সাংবাদিক সোবাহান সৈকত।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাব্বির হোসেন, সাইদুর রহমান লাভলু, ইমারত হোসেন বাচ্চু, বিল্লাল হোসেন, জাহিদ হোসেন সজল, আলমগীর হোসেন, মো. রোকনুজ্জামান, কবির হোসেন, ফকির আল মামুন, মো. ওয়াজেদ হোসেন, জাকির হোসাইনসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকতা অঙ্গনে সাব্বির হাসানের নিষ্ঠা, সততা ও নেতৃত্ব সদরপুরের সাংবাদিক সমাজে অনুকরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, নিরাপদ প্রবাস জীবন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে সাব্বির হাসানের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।