
জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কর্মরত সাংবাদিক মুহাম্মদ ইয়াকুব মিয়া জামিনে মুক্তি লাভ করেছেন ।
মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন। সাংবাদিক ইয়াকুব মিয়া জগন্নাথপুর উপজেলায় সাংবাদিক হিসেবে দীর্ঘ দিন ধরে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের বাসিন্দা মাওঃ ইমরান আহমদের দায়ের করা একটি মামলায় গত (৯ জুলাই) বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন নামঞ্জ করে আদালত তাকে জেল হাজতে পাঠান।
মঙ্গলবার (২৮ জুলাই) আদালত শুনানী শেষে বিজ্ঞ বিচারক সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন মঞ্জুর করেন।
কারাগার থেকে মুক্তি পেয়ে সাংবাদিক ইয়াকুব মিয়া জানান, আমাকে পরিকল্পিত ভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেয়া হয়েছে। আমি কখনো মামলার এজাহার নামীয় আসামী ছিলাম না। আমি সম্পূর্ণ হিংসা ও ষড়যন্ত্রের শিকার। আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে আশা করি আমি ন্যায় বিচার পাব।