
সুব্রত ঘোষ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় বন্ধন মসলার কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৪ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া করে মসলা তৈরি করতে দেখা যায়। বিএসটিআই এর মানসনদ, মোড়কীকরণ সনদ গ্রহণ না করেই মোড়কে উল্লেখ করে প্রতারণা করার অভিযোগ পাওয়া যায়। মোড়কজাত মসলার মোড়কে মিথ্যা তথ্য প্রচার করতে দেখা যায়। খাদ্যকর্মীগণ পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না বলে অভিযোগ পাওয়া যায়।
এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ এঁর নেতৃত্বে পরিচালিত ভাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা লঙ্ঘন জনিত অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।