
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লায় জেলার বুড়িচং পৌরসভার পূর্ণমতি নোয়াপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি শাহাজাহান সাজু (৪৫)ও তার সহযোগী (প্যাকিং) স্বপন (৩৫) কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
মঙ্গলবার রাত ১১.৩০ মিনিটে বুড়িচং থানাধীন তুলাগাছতলা এলাকায় বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী শাহাজাহান সাজু বুড়িচং পৌরসভার পূর্ণমতি নোয়াপাড়া এলাকার মৃত সাম মিয়ার ছেলে, অপর আসামী প্যাকিং স্বপন আপতুর বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে।চিহ্নিত দুই মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার করে আসছিলেন। গ্রেফতারের পর তাদের সাথে জড়িতদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সাজু ও স্বপন। তদন্তের স্বার্থে বর্তমানে প্রকাশ করা হয়নি।
বুড়িচং থানার উপ পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।