
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস খাদে পড়ে গেছে।
শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাতের দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসটি উদ্ধারের জন্য রোববার (৯ আগস্ট) সকালে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উদ্যোগে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
এ ঘটনায় দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।