
রিয়াজ রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে::
সড়কজুড়ে অসংখ্য ছোট বড় গর্ত, কোথাও পিচ উঠে গেছে, কোথাও আবার বৃষ্টির পানিতে গর্তই দেখা যায় না। একটু অসতর্ক হলেই বিপদ। গর্তে পড়ে কাত হয়ে যাচ্ছে ছোট বড় বিভিন্ন যানবাহন। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজার থেকে দাওরাই হয়ে পাঠকুড়া বাজার পর্যন্ত সড়কের এই বেহাল দশা দেখার যেন কেউ নেই। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুন। সব মিলিয়ে সড়কটি এখন মরনফাঁদে পরিনিত হয়েছে।এলাকাবাসী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বারবার ধর্না দিলেও এখন রাস্তা সংস্কারের কোন প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তবে উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানাগেছে সড়কটি সংস্কার কাজের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে।
আশারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহজাহান খান জানান,এই সড়ক দিয়ে অত্র ইউনিয়নের লক্ষাধিক মানুষ যাতায়াত করে। রাস্তার অবস্থা এমন করুন যে রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব নয়। রাস্তাটি সংস্কার করা একান্ত জরুরী। রাস্তাটি সংস্কার করতে নদীর পাড়ে গার্ড ওয়াল ও আরসিসি করে নির্মান করা হলে টেকসই ও মজবুত রাস্তা হবে।
স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরী হলেও স্থায়ী এলজিইডি মাধ্যমে সংস্কারের কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে গর্তগুলো আরও ভয়ংকর রূপ নিয়েছে। গর্ত এড়াতে গিয়ে একদিকে যেমন যানবাহন উল্টে যাওয়ার ঝুঁকি বাড়ছে,অন্যদিকে ধীরগতিতে চলাচলের কারনে সময় ও পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে।
আশারকান্দি গ্রামের গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ বলেন, ২০২৩ সালে সড়কটি সংস্কার কাজের টেন্ডার হয়ে কাজ শুরু হলেও কাজ সম্পন্ন না করে ঠিকাদারী প্রতিষ্ঠান চলে যায়। এখন রাস্তার অবস্থা অত্যান্ত নাজুক। এছাড়া ও রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে বাঁধ দেওয়ার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রতিবছর বর্ষাকালে রাস্তা ভাঙ্গনের সৃষ্টি হয়। রাস্তা ভাঙ্গন রোধে নদীতে থাকা বাঁধ গুলা ভেঙে দিয়ে স্বাভাবিক ভাবে নদীর পানি চলাচল ব্যবস্থা করা প্রয়োজন।
উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির অন্যতম সদস্য হাজী সুহেল আহমেদ খান টুনু বলেন, স্থানীয় সংসদ মোহাম্মদ কয়ছর আহমেদ এর পক্ষ থেকে সম্প্রতি রাস্তায় ইটের খোয়া পেলে মানুষের সাময়িক চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। খুব দ্রæত সংস্কার কাজ হবে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, সড়কটি সংস্কারের জন্য, ৫ কোটি টাকার বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই দ্রæত সময়ের মধ্যে সড়কের সংস্কার কাজ হবে।