
নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লার বুড়িচং পৌরসভার পূর্ণমতি ৪নং ওয়ার্ডের মধ্য বাজারে রাস্তার পাশেই চোখে পড়বে একটি দৃষ্টিনন্দন মায়ের দোয়া সেলুন। এই সেলুনের মালিক মো হারেজ(৩৬)।কিন্তু, এটিই তার একমাত্র পরিচয় নয়।বুড়িচং উপজেলার শীর্ষ তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ী ৬টি মামলার আসামি। তবে সৌভাগ্যক্রমে তিনি এখন রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে।একসময় সেলুন ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করলেও গত কয়েক মাস আগে নিজের সেলুন দোকানের সামনে থেকে ৪৮ পিছ ইয়াবা সহ বুড়িচং থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর দোকানের স্বত্বাধিকারী এই ইয়াবা সম্রাট হারেজের সাথে দোকানের চুক্তিপত্র বাতিল করেন। অল্প দিনে এই মরণ নেশা ইয়াবা বিক্রি করে কোটিপতি হওয়ার আশায় এই ভয়ংকর ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন।একসময় ইয়াবা ব্যবসা করলেও বর্তমানে তিনি বুড়িচং উপজেলার শীর্ষ মাদকের ডিলার।আর এই ইয়াবা কারবারে তাকে সহযোগিতা করেন বিজয়পাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারি কালা সাজু। দুজনে বাসস্থান ভিন্ন এলাকায় হলেও মূলত পূর্ণমতি গ্রামে সেলুন ব্যবসার আড়ালে হারেজ ও সাজু মিলে গড়ে তোলেছেন মাদকের বিস্তৃত নেটওয়ার্ক।কম পরিশ্রমে বেশি টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে তরুণদের বাহক বা বিক্রেতা হিসেবে ব্যবহার করছেন তারা।
অনুসন্ধানে জানা গেছে কয়েকমাস আগে কুমিল্লা জেলা ডিবি পুলিশের হাতে ৪০০ পিছ ইয়াবা সহ গ্রেফতার হয়ে ৪ মাস জেল খেটে বের হয়েছেন বিজয়পাড়া এলাকার মাদক সম্রাট কালা৷ সাজু।মুলত কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হরিমঙ্গল থেকে মাদক বহনকরে নিয়ে আসেন কালা সাজু।তারপর গাঁজা ও ইয়াবা বিভিন্ন মাধ্যমে খুচরা ও পাইকারি পৌঁছে যাচ্ছে কুমিল্লা শহর এলাকা সহ বুড়িচং পৌরসভা ও উপজেলার মাদক কারবারি ও সেবনকারীদের হাতে।এক্ষেত্রে তরুণদের মাদকসেবন ও টাকার লোভ দেখিয়ে বাহক হিসেবে ব্যবহার করছেন তারা।
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় হারেজ ও কালা সাজু প্রত্যেকের নামেই রয়েছে ৭/৮টি মামলা। ৩মাস আগে একটি মামলায় মাদক সম্রাট হারেজের ৫বছরের সাজা প্রদান করে আদালত। অল্প দিনে কোটিপতি হওয়ার আশায় সেলুন ব্যবসা ছেড়ে ইয়াবা কারবারিতে পুরোপুরি জড়িয়ে যান হারেজ।এই ব্যবসা করে তিনি যৌথভাবে হয়েছেন জমির মালিক।কিন্তু এলাকায় এমন ভাবে জীবন যাপন করেন তার সম্পদের ব্যাপারে অনেকেই জানান।কিন্তুু ধীরে ধীরে বাড়ছে তার সম্পদ।গত ১১ আগষ্ট কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম- কুমিল্লা টাউন হল মাঠে মাদক বিরোধী সমাবেশে বলেন আগামী ১৬ আগস্ট থেকে কুমিল্লা জেলাজুড়ে শুরু হচ্ছে মাদকবিরোধী সর্বাত্মক জনসচেতনতামূলক র্যালি, সমাবেশ ও বিশেষ অভিযান। জেলার ১৯৩টি ইউনিয়ন পরিষদ, ১৭টি পৌরসভা এবং ১টি সিটি করপোরেশনসহ মোট ২১১টি প্রশাসনিক এলাকায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই দিনে জেলার সব এলাকায় মাদকবিরোধী র্যালি, সচেতনতামূলক সমাবেশ এবং জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কুমিল্লা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: বজলুর রহমান বলেন সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সেই নীতির আলোকে কুমিল্লার ১৮ উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদক ব্যবসা বা কারবারের সঙ্গে যে-ই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।