
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুইটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও পাঁচ বছর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি আরিফ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আরিফ সোনারগাঁ উপজেলার আষারিয়ার চর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম স্বপন।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মেঘনা নিউটাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আরিফের বিরুদ্ধে দুইটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তিনি আদালত কর্তৃক পাঁচ বছর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।