
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, সংসদীয় কমিটির সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এর সাথে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ২২আগষ্ট শনিবার দুপুর ১২ ঘটিকায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টেস্থ আলী কমিটির সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন ও পৌর বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর সভা কে মডেল উপজেলা ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সুনামগঞ্জ ৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের প্রতি খুবই আন্তরিক আছেন। তাই সরকারের পাশাপাশি জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির পরিবারের সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ ভাবে জনগণের কল্যানে কাজ করে যেতে হবে। ইতোমধ্যে জগন্নাথপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ও জগন্নাথপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়নের ছোয়া লেগেছে। আগামী দেড় দুই বছরের ভিতরে জগন্নাথপুর উপজেলা ও পৌর শহরের প্রত্যেক টি রাস্তাঘাট, ব্রিজ কালভার্ড করা হবে। হাসপাতাল ও শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে। জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে আর কেউ অবহেলিত বলার সুযোগ থাকবেনা।
মতবিনিময় সভায় আর বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, জেলা দায়রা জজ আদালতে পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য, জেলা দায়রা ও জজ আদালতে এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম-আহবায়ক হাজী আব্দুস সোবহান, হাজী সুহেল আহমদ খান টুনু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খসরু, উপজেলা বিএনপি সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম সমছু,যুগ্ম-আহবায়ক তকবুর মিয়া, পৌর বিএনপির সদস্য আছকির আলী চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ হারুন, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি আহবায়ক ক্বারী মাওঃ আরশ আলী।