
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ডে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে একটি মাইক্রোবাস আসার সময় হঠাৎ একটি মোটরসাইকেল সামনে চলে আসে। মোটরসাইকেলটিকে রক্ষা করতে গিয়ে চালক মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়েন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় মাইক্রোবাসটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।