
আরিফ কাউসার রহমান শাহিন
বিশিষ্ট লেখক, কলামিস্ট, শিক্ষাবিদ
প্রধান শিক্ষক, পূর্ণমতি মনসূরআহমদ উচ্চ বিদ্যালয়
বুড়িচং, কুমিল্লা।
যিনি অভিভাবক শুন্য তার অভিভাবক সকলে ; সকলেই তার নিকট আসে খবরদারি করতে। তদ্রূপ বেসরকারি স্কুল, কলেজ, মদ্রাসাগুলো অভিভাবক শুন্য,প্রায় সকলেই আসেন অভিভাবকত্বের দাবি নিয়ে,যোগ্যতা থাক বা না থাক! এখন কেহ যদি মনে করেন আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উচ্চপর্যায়ের সরকারি বা বেসরকারি কর্মকর্তা বা দলিয় কোটায় অফিস সহায়ক / স্নাতক পাস আমি ই যোগ্য!! আমি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে আসতে চাই বা আসব, এই যোগ্যতা অধিকাংশক্ষেত্রেই আমির মধ্যে সীমাবদ্ধ থাকে।এনারা একজন শিক্ষকের সামনে কিভাবে কথা বলতে হয় বা কোন বিধির আলোকে কথা বলবে বা সিদ্ধান্ত নিবে তা-ও জানে না ;যেমন অধিনের বিনীত নিবেদন!!! তবে বিচক্ষণ আছেন সংখ্যায় কম।
এই সকল ব্যর্থদের বিষয়টি বোধ হয় মাননীয় ডেপুটি স্পিকার জনাব কায়সার কামাল কিছুটা আচ করতে পেরেছেন, তাই এই অভিশাপ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে বাচাতে চান। হয়তো বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায় সেই বিখ্যাত উক্তি ” বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে ” – তার অন্তরে দোলা দিয়েছে। তাই হয়তো বলেছেন স্কুলের ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের কোন নেতা থাকতে পারবে না বরং অবসরপ্রাপ্ত শিক্ষকদের কে কমিটিতে যুক্ত করে তাদের অভিজ্ঞতা কে কাজে লাগাতে হবে। আসলেই তো মাননীয়, শিক্ষাপ্রতিষ্ঠান সঠিক পরিচালনা করতে হলে শিক্ষকদের বিকল্প নেই ; বড় বড় ডিগ্রি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান চলেনা; দরকার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সঠিক জ্ঞান ও বিচক্ষণতা। অনেক অনেক লিখলাম এখন মনে প্রশ্ন, আপনার ভাবনা ও বাস্তবতার মিলন হবে কি? না দু’দিন পরে আপনার এই ভাবনা হাওয়ায় মিশে যাবে???