
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দার মৃত তিন বন্ধুর বাড়ীতে সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
জানাগেছে গত শনিবার ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় একটি মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু হয়।
গত শনিবার দিবাগত রাত সারে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২২), আজগার শেখের ছেলে সজিব শেখ (২১) ও মোটরসাইকেল চালক একই গ্রামের ইনায়েত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২০)।
মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু নিহত তিনজনের বাড়ীতেই গিয়ে তাদের স্বজনদের সাথে কথা বলেন এবং তাদেরকে শান্তনা দেন। সেই সাথে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
গত শনিবার সন্ধ্যার পরে চয়ন, সজিব ও নয়ন একটি মোটরসাইকেলে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে যায়। ঘুরাঘুরি শেষে তারা নগরকান্দার বাড়ির দিকে যাওয়ার সময় নওপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এসময় ঘটনাস্থলে একজন ও পরে আরো দুইজন মারা যায়। প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ ফজলুর রহমানসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু সালথা উপজেলা বিএনপির আয়োজনে এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।