
রাহাত শরীফ, গোপালপুর উপজেলা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) গোপালপুর পৌর এলাকার বয়েলপাড়ায় ‘উন্নত জীবনের সন্ধানে’ সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিনামূল্যে বকনা গরু বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ উমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এখলাছ মিয়া, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র, মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এবং পৌর বিএনপি, গোপালপুরের সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন গোপালপুর ডেইরি মালিক সমিতির সভাপতি খন্দকার রোকনুজ্জামান রঞ্জু এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘উন্নত জীবনের সন্ধানে’-এর নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান বাবু।