
মো: সেকেন্দার শেখ আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে আলফাডাঙ্গা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায়
আলফাডাঙ্গা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়।
সোমবার ৭ সেপ্টেম্বর বিকালে উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল টি সদর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর হাসান হাসিব, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আহমেদ সিকদার,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা আমিনুর রহমান, কামরুজ্জামান কদর, দাউদ, বিলায়েত ও লিয়াকত বিশ্বাস প্রমূখ।