
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা।
সাহেবাবাদ ডিগ্রি কলেজের ছাত্র রাজনীতি থেকে শুরু করে মাএ ২৩ বছর বয়সে ৩নং বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন। বর্তমানে আসন্ন নবগঠিত বুড়িচং পৌরসভার নির্বাচনে মেয়রপ্রার্থী। দীর্ঘ তিন দশকের রাজনৈতিক ও সাংগঠনিক পথচলায় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন সবুজ চেয়ারম্যান।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবুজ চেয়ারম্যান এর রাজনৈতিক পথচলার শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে।পরবর্তীতে অল্প বয়সেই ৩ নং বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পর পর ২ বার তিনি সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি তিনি সর্বমোট ১৩ বছর দায়িত্ব পালন করেন।
তাঁর সমর্থকদের দাবি, দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় মানুষের আস্থা অর্জনের পাশাপাশি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। তাঁদের আরও দাবি, তিনি চট্টগ্রাম বিভাগের স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
সবুজের চেয়ারম্যান এর ঘনিষ্ঠজনরা জানান, রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে কারাবরণ করেছেন। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে দাবি তাঁদের। তাঁর পরিবারের সদস্যদেরও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একাংশ মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনপ্রতিনিধি হিসেবে দক্ষতা, সাংগঠনিক ভূমিকা ও দলের প্রতি ত্যাগের কারণে জাবেদ কাউসার সবুজ মেয়র প্রার্থী হিসেবে যোগ্য দাবিদার।