
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
লোকসংগীত ও জারি-সারির মূর্ছনায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত কাল
শনিবার শংকরদীরপাড় ব্যবসায়ীদের উদ্যোগে, প্রতিযোগিতার শুরুতে ভাসমান নৌকায় হারমোনিয়াম ও ঢোল বাজিয়ে লোকসংগীত ও জারি গান পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়।
বৈঠার ছন্দে বাচাড়ী নৌকার তীব্র লড়াই নদীর দুই পাড়ে লাখ মানুষের আনন্দ-উল্লাসে নদী জুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকার কুমার নদে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে আয়োজিত এ বাইচে অংশ নেয় ২৫ টিরও বেশি দল। প্রতিযোগিতা চলাকালে বৈঠার তালে তালে নৌকার গতি বাড়ার সঙ্গে সঙ্গে কুমার নদের দু’পাশে সারিবদ্ধভাবে ছোট ছোট নৌকায় অবস্থান নেওয়া নারী, পুরুষ ও শিশু-কিশোরসহ নানা বয়সী দর্শক করতালি ও উছ্বাসে মেতে ওঠেন।
আয়োজকরা জানান, গ্রামবাংলার প্রায় চারশো বছরের পুরনো এ ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি তুলে ধরতেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তারা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারপুর ২ আসনের জননন্দিত সাংসদ জাহানদার আলী মিয়া মাননীয় সংসদ সদস্য। বিশেষ অতিথি শেখ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, রাজৈর থানা।
বদরপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজির বয়াতি বলেন প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে প্রথম পুরস্কার হিসেবে ১৩ সেফটি ২টি ফ্রিজ এবং পরবর্তী স্থান অর্জনকারীদের এলইডি টেলিভিশন উপহার দোয়া হয়। এ সময় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওহাব মিয়া , সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী,উপজেলা বিএনপি নেতা মিজবাউল হক বাবু হালদার, বাজৈর উপজেলা যুবদল সভাপতি প্রার্থী খায়ের হাওলাদার, বিএনপি নেতা মফিজুল হক, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহাদাত হালদার, স্থানীয় বিএনপি নেতা সেলিম বয়াতি, , রাজৈর পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন বাদল, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মিরাজ, বাচারী নৌকার মধ্যে প্রথম স্থান অধিকার করেন বৈতরনী নৌকা কদমবাড়ী ইউনিয়নের মৃধাবাড়ি গ্রামের নিউটন বসু, সাইনন্দা নৌকার মধ্যে প্রথম স্থান অধিকার করে পাইকপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মোল্লা।