
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী মামলায় ২ জন, খুন মামলায় ২ জন, পুরাতন মামলায় ১ জন এবং মাদকসেবী ৫ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে ২৭/০৯/২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয়— ১। মোঃ শাহিন সজীব (৩৫), পিতা-হাবিবুর রহমান, সাং-হাবিবপুর, ইউপি-মোগড়াপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ। ২। রিয়াজ (৩০), পিতা-জাকির হোসেন, স্থায়ী ঠিকানা-সাং-বানিয়াদি, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। বর্তমান ঠিকানা-সাং-দমদমা, (আলি আকবর এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ। ৩। মোঃ মাসুম রানা (২৯), পিতা-মোঃ গোলজার হোসেন, সাং-সাদিপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ। ৪। মোঃ মোতালেব (৫২), পিতা-মৃত বরকত আলী, সাং-দৈলেরবাগ, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ। ৫। মোঃ সাজ্জাদ হোসেন (২৭), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-সোনাময়ি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার: ১। মোঃ মানিক (৪৫), (পিরোজপুর ইউনিয়ন আওয়মী লীগের সক্রিয় সদস্য), পিতা-মৃত ওহেদ আলী, মাতা-মৃত ছালেমন নেছা, সাং-ঝাউরচর, ইউপি-পিরোজপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ। ২। মোঃ ইকবাল হোসেন (৪৫), (জামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর যুবলীগের সক্রিয় সদস্য), পিতা-মৃতঃ আব্দুল দাইয়ান, মাতা-মোসাঃ আয়েশা, সাং-হাতুড়াপাড়া, ইউপি-জামপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়নগঞ্জ।
খুন মামলায় গ্রেফতার: ১। মোঃ রমজান হোসেন (৩৩), পিতা-মোঃ শফিকুল ইসলাম, মাতা-মৃত রোকেয়া বেগম, স্থায়ী ঠিকানা-সাং-কাওড়া, ইউপি-বালিদিয়া, ওয়ার্ড নং-৩, পোঃ কাওড়া, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুড়া, বর্তমানা ঠিকানা-সাং-কাচপুর (সোনাপুর) (চেয়ারমন্যান বাড়ি, হানিফ মিয়ার বাড়িরর ভাড়াটিয়া), থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ। ২। সুমন ভূঁইয়া (৩২), পিতা-মৃত আব্দুল কাদির ভূঁইয়া, মাতা-মাসুদা বেগমত, স্থায়ী ঠিকানা-সাং-হাতিমাড়া, পোঃ মীরকাতিম, ইউনিয়ন-রামপাল, ওয়ার্ড নং-৮, থানা-মুন্সীগঞ্জ সদর, জেলা-মুন্সীগঞ্জ। বর্তমান ঠিকানা-মৌচাক ট্রান পাইড, করখানার সাথে কামাল এর বাড়ির ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।
পুরাতন মামলায় গ্রেফতার: ১। মোঃ মাসুদ (২৫), পিতা-তোতামিয়া, সাং-গোপেরবাগ, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।