
জগন্নাথপুর প্রতিনিধি:
“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতায় সমন্বয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২রা অক্টোবর শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, ইউআরসি ইন্সট্রাক্টর আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল আমীন, সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, যুব উন্নয়ন অফিসের মাহমুদুল হাসান ও মিজানুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।