
মোঃ আমির হোসেন মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের হাজ্বি পাড়ার বাসিন্দা ইসমাইল হোসেনর মেয়ে জান্নাতুল আক্তারকে ধর্ষনের ঘটনা ঘটেছে। ভিকটিম জান্নাতুলের বিরাশিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির ছাত্রী। জান্নাতুল জানান ৩০/০৯/২০২৬ ইং সকাল ১০ ঘটিকার সময় সে বাড়িতে একা ছিল । এই সময় প্রতিবেশী শামছুল আলম (৩৫) ভিকটিমের দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে জান্নাতের মুখ চেপে ধরে জান্নাতুলকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এদিকে জানাযায় জান্নাতুলের মা তাকে ছোটবেলা রেখে চলে যান। তাই ছোটবেলা থেকে তাকে তার দাদি লালন পালন করে আসছে। আর বাবা জীবিকার তাগিদে চট্টগ্রামে গামেন্সে চাকুরি করেন। তাই বাড়িতে দাদি ও জান্নাতুল একসাথে থাকতেন।
ঘটিনার সময় দাদি মোল্লাবাজারে বিকাশে টাকা তুলতে গেলে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত শামছুল আলমের বাড়িতে গেলে তাকে পাওয়া যায় নি। বাড়িতে তালাবদ্ধ রয়েছে। জানা যায় অভিযুক্ত শামছুলের তিন সন্তান রয়েছে, এলাকাবাসী জানান ঘটনার পর থেকে শামছুল আলম পালাতক রয়েছেন।
এই ঘটনার এখনো মামলা হয় নাই