
গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত “নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন” শীর্ষক প্রতিবেদনে জাকারিয়া বাবলুকে জামায়াত-সমর্থিত হিসেবে উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে তিনি বিএনপি-সমর্থক এবং নাগেশ্বরী পৌর বিএনপির ৬নং ওয়াডের সদস্য তাঁর আপন ছোট ভাই মো. আজিজুল হক নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব।
তথ্য যাচাইয়ের ক্ষেত্রে এটি অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত ভুল। এ ভুলের জন্য জাকারিয়া বাবলু ও তাঁর পরিবারের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রকাশিত তথ্যটি সংশোধন হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
— কুড়িগ্রাম প্রতিনিধি