
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ বোতল কেরুস মদ উদ্ধারসহ বিভিন্ন মামলায় ২০ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ৯ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, হত্যা মামলায় ১ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন, চোর ১ জন এবং ডাকাতির মামলায় ২ জন রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয়, ১। মোঃ খোকন (২১), পিতা-মৃতঃ জিতু মিয়া, সাং-চরবাউশিয়া ফরাজিকান্দি, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ, ২। মেহেদী হাসান মুন্না (২৭), পিতা-দ্বীন মোহাম্মদ, সাং-বশুরবাগ, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ ওসমান গণি (৪৫), পিতা-মৃতঃ ইদ্রিস আলী, সাঙ-দত্তপাড়া চৌদানা, পৌরসভা, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৪। আবুল বাদশা (৫৭), পিতা-মৃত আলা উদ্দিন, সাং-চেঙ্গাকান্দি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৫। মোঃ আঃ রহিম (৫০), পিতা-মৃত ফাইজুদ্দিন, মাতা-রাজিয়া বেগম, সাং-হামছাদী কাঞ্চনপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৬। মোঃ ইমরান (২৬), পিতা-আরজু হোসেন, মাতা-মৃত কহিনুর, সাং-কোম্পানীগঞ্জ, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৭। মোঃ গাজী বিল্লাল (৪০), পিতা-রফিকুল ইসলাম, সাং-মামরকপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৮। রাকিব ওরফে সজীব (২৬), পিতা-কাদির মোল্লা, সাং-মামরকপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৯। মোঃ সাকিল (২৪), পিতা-মোস্তফা মিয়া, কালা পাহারিয়া, থানা-আড়াই হাজার, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমান: গ্রাম-মেঘনা আব্দুল মিয়া ভাড়াটিয়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
মাদক মামলায় গ্রেফতার করা হয়, ১। মোঃ আব্দুল্লাহ (১৮), পিতা-আজগর মিয়া, সাং-নয়াপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়নগঞ্জ, ২। মোঃ ওয়াকিল (১৮), পিতা-ইকবাল প্রধান বাচ্চু, সাং-নয়াপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ মীর আলম (৪৫), পিতা-মৃতঃ সামছুল হক, সাং-বাড়ী চিনিস, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়, জয়নাল আবেদীন (৩১), পিতা-আব্দুল সালাম, মাতা-তাছলিমা বেগম, সাং-মরানিদ্রা, থানা-তালতলী, জেলা-বরগুনা। এ/পি সাং-পাঠাহাত্তা কাচঁপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
চোর হিসেবে গ্রেফতার করা হয়, জাহিদ হাসান বাপ্পী (২৮), পিতা-আওলাদ হোসেন বাবু, সাং-গোয়ালদী, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়, ১। মোঃ সাকিব (২৩), পিতা-মৃত মোসলেম মিয়া, সাং-ঝাউচর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ২। সিফাতুল ইসলাম জনি (২২), পিতা-মৃত দেলোয়ার হোসেন, মাতা-রোকেয়া বেগম, স্থায়ী: গ্রাম-গোড়াদাড়ি, শান্তি বাজার, পোঃ গোড়াদাড়ি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, বর্তমান: গ্রাম-হাবিবপুর (শফি উদ্দিন মেম্বার এর বাড়ী), থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
হত্যা মামলায় গ্রেফতার করা হয়, মোঃ মান্নান (৩০), পিতা-মোস্তফা, মাতা-রানু বিবি, সাং-ভোলা দৌলত খাঁ, থানা-দৌলতখান, জেলা-ভোলা।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়, ১। কাজী সেলিম, পিতা-মৃত কাজী হবি, সাং-মহজমপুর, কাজীপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ২। ছানাউল্লাহ (৫১), পিতা-মোঃ আক্কাস আলী, স্থায়ী: (পানাম গাবতলী), উপজেলা/থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মুক্তা আক্তার, স্বামী-মোঃ জুয়েল, সাং-গোহাট্টা, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।