
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসেবী ১০ জন, মাদক মামলার আসামি ১ জন, বৈষম্যবিরোধী আইনের মামলার আসামি ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয়
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১০ জন:
১। সবুজ (২৬), পিতা- আজম খাঁন, মাতা- মুনা বেগম, স্থানীয় ঠিকানা- সাং-মহিষবাথান, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী; বর্তমান ঠিকানা- সাং-অর্জনদী, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
২। হীরা (৩৫), পিতা- মৃত আব্দুল সামাদ, মাতা- মৃত মরিয়ম বেগম, সাং-কাঁচপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৩। আব্দুল রাজ্জাক (৬০), পিতা- মৃত সুরুজ মিয়া, মাতা- মৃত জামিনা খাতুন, সাং-কাঁচপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৪। আব্দুর রহিম (৪৫), পিতা- মৃত আফতাব আলী, মাতা- মৃত সাহিদা বেগম, স্থানীয় ঠিকানা- সাং-আজমতা, ইউপি-রামখান, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম; বর্তমান ঠিকানা- সাং-কোম্পানীগঞ্জ, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৫। মোঃ হুমায়ন কবির (৩৫), পিতা- গিয়াস উদ্দিন, সাং-কোম্পানীগঞ্জ, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৬। মোঃ শামীম (৪০), পিতা- মোঃ সাহাদুল্লাহ, মাতা- সমলা বেগম, সাং-পুরাতন ট্রিপরদী, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৭। জাহাঙ্গীর (২৭), পিতা- মৃত ইদ্রিস, মাতা- জয়গুন, স্থানীয় ঠিকানা- সাং-কাপড়কান্দি, থানা-ললিতাবাড়ী, জেলা-শেরপুর; বর্তমান ঠিকানা- সাং-পানাম তারকাটা ফ্যাক্টরী, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৮। মুরসালিন (৩০), পিতা- আব্দুল হক, মাতা- মরিয়ম, সাং-অর্জুনদী, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৯। মোঃ আবু সাঈদ (৩৮), পিতা- মোঃ আব্দুল জব্বার, সাং-নাগেরবাগ, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
১০। মোঃ লিচু মিয়া (৩২), পিতা- মোজাহার মিয়া, স্থানীয় ঠিকানা- সাং-পশ্চিম বালেহাভাঙ্গা, থানা-কোতোয়ালী, জেলা-দিনাজপুর; বর্তমান ঠিকানা- সাং-পশ্চিম বেহাকৈর (জিল্লুর রহমানের বাড়ির ভাড়াটিয়া), থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
মাদক মামলায় গ্রেপ্তার ১ জন:
১১। মোঃ রিপন (৩২), পিতা- মনু মিয়া, মাতা- মোছাঃ মাসুদা আক্তার, গ্রাম-নোয়াকান্দি, ইউপি-সনমান্দি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
বৈষম্যবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১ জন:
১২। মোঃ রতন মিয়া (৫৫), জামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিতা- মৃত নুরু মিয়া, মাতা- মৃত আজিমুন নেসা, সাং-বাগবাড়িয়া (মহজমপুর), থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার ২ জন:
১৩। মোঃ তাওলাদ হোসেন, পিতা- মৃত আঃ জব্বার, মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ, স্থায়ী ঠিকানা- সাং-লক্ষকুতুবপুর, উপজেলা/থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।
১৪। মাজহারুল ইসলাম (২৫), পিতা- আবু সিদ্দিক, স্থায়ী ঠিকানা- গ্রাম-পশ্চিম সনমান্দি, উপজেলা/থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।