
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনার সাঁথিয়া উপজেলা সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জয়নুল আবেদিন রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলক কুমার পাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।