
স্টাফ রিপোর্টার, শাহাদাত হোসেন
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রাজৈর উপজেলা যুবদল এবং পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী খায়ের হাওলাদার-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পৌর যুবদলের আহ্বায়ক প্রার্থী মেরাজ ফকির-এর দিকনির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকীর নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা রহমত উল্লাহ, খন্দকার মিরাজ ফকির, জাহাঙ্গীর শেখ, সম্রাট বয়াতি ও মেরাজ মাতুব্বরসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।