
বিলাইছড়ি (রাঙ্গামাটি): প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ৯০টি ছোট বোতলে মোট ২২.৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৭ অক্টোবর, ২০২৫) সন্ধ্যা ৬:৩০ ঘটিকার দিকে বিলাইছড়ি থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) ফারুক আহমেদ-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নলছড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে কালো প্রিয় চাকমা (৪৭) নামের এক ব্যক্তির হেফাজত থেকে ৯০টি ২৫০ এমএল বোতলে থাকা মোট ২২.৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয় এবং সন্ধ্যা ৬:৪৫ মিনিটে জব্দ তালিকা তৈরি করা হয়।
গ্রেপ্তারকৃত কালো প্রিয় চাকমা বিলাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধুপশীল গ্রামের মৃত সাক্যমিত্র চাকমার ছেলে। তিনি বর্তমানে নলছড়ি ১ নং ওয়ার্ডে বসবাস করেন।
এ ঘটনায় সাব-ইন্সপেক্টর (নিঃ) ফারুক আহমেদ বাদী হয়ে বিলাইছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং ০২, তারিখ ২৭/১০/২০২৫ইং) দায়ের করেছেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিঃ) আমান উল্লাহকে।