
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘বুড়িচং উপজেলা শিক্ষা শক্তি ঐক্য পরিষদ’ আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৬-এর বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার (০২ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হোটেল মিয়ামীর কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুড়িচং উপজেলা শিক্ষা শক্তি ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো আবদুর রবের সঞ্চালনায়, বুড়িচং উপজেলা শিক্ষা, শক্তি ঐক্য পরিষদের সভাপতি মোঃ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান।
প্রধান মেহমানের বক্তব্যে এ টি এম মিজানুর রহমান বলেন, “এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণ নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।”অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ইসলামিক গবেষক ড. মোঃ শাহ জালাল, যিনি সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “মেধা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তারা আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের ত্যাগ ও নিরলস পরিশ্রম রয়েছে। তারা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের ভিত গড়ে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:শাহজাদা আহম্মেদ রনি (সিআইপি), ম্যানেজিং ডিরেক্টর, জিহান ফুটওয়্যার প্রাইভেট লিমিটেড।বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোঃ কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ,কে, এম সাইফুল ইসলাম টিপু, বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ, বুড়িচং উপজেলা বিএনপি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানসংগঠক, যুব সমাজের আইকন মো এনামুল হক, বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা অরুন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে মেধা বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।