
আমতলী ( বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে গরু চোর চক্রের মুলহোতা আমিরুলকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
গত ২০ এপ্রিল চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের আঃ সোবহান নামের এক ব্যাক্তির একটি গরু ও তার বাচ্চা সহ তার গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়, এরপর তিনি একটি সাধারণ ডায়েরি করেন।পরবর্তীতে ডায়েরির সুত্র ধরে আমতলী থানা পুলিশ তালতলী থানা থেকে একটি গরু ও তার বাচ্চা উদ্ধার করেন। শানুর বাজারে গরুটি বাচ্চাসহ আমিরুল ইসলাম বিক্রি করেন তার সুত্র ধরে তাকে পাওয়া যায়।
এলাকাবাসী জানায় চোর চক্রের অন্যতম সদস্য আমিরুল ইসলাম সিএনজি চালক এর সাথে সিএনজির আরও চালকদের সখ্যতা রয়েছে। চোর আমিরুল চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মৃত: আফেজ মাদবারের ছেলে।
আমতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) হাচনাইন পারভেজ
জানান, গরু উদ্ধার সহ গরু চোর চক্রের আমিরুল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।মামলা রুজুর মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।