
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রাসেলসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার তালতলা ললাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (২৫ মে) সকালে সোনারগাঁ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল হকসহ সোনারগাঁ থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রাসেলসহ সাতজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ কামরুল হাসান (৩৫), পিতা: আব্দুল মালেক, বৈদ্যেরকান্দি, সোনারগাঁ
২. মোঃ আকরাম (২৫), পিতা: আতাউর রহমান, ভাগুরী, সোনারগাঁ
৩. মোঃ রফিকুল ইসলাম (৪১), পিতা: আব্দুল সামাদ, ললাটি, সোনারগাঁ
৪. পারভেজ (২৮), পিতা: ইসলাম, আন্ধিরপাড়, বন্দর
৫. সোহাগ (৩২), পিতা: মোঃ জাকির, ললাটি, সোনারগাঁ
৬. রাসেল (৩৫), পিতা: গোলাম মোস্তফা, শুখেরটেক, সোনারগাঁ
৭. সুমন (৩৫), পিতা: সেরাজ উদ্দিন, ললাটি, সোনারগাঁ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁসহ আশপাশের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি গোলাম সারোয়ার বলেন, সোনারগাঁকে অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতাও প্রয়োজন।