
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ জুন স্থানীয় মেম্বার কিসলু মাতুব্বরের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা।
বক্তব্যে তিনি বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজনীতি করি। আমি নিজেকে নেতা নয়, দলের একজন কর্মী মনে করি। জনগণ চাইলে তবেই নেতৃত্বের মর্যাদা আসে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মাতুব্বর। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঙ্গী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ সরদার, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাজ, প্রচার সম্পাদক জব্বার মিয়া, কৃষকদলের আহ্বায়ক আবুল খায়ের, সাবেক সভাপতি আবু সাইদ চোকদার, শাহজাহান মাতুব্বর, মেম্বার কাজী আনোয়ার হোসেন, বিএনপি নেতা কামাল হোসেন রাজিব, রিপন শিকদার, আশরাফুল ইসলাম, হায়দার খান, ফিরোজ মাতুব্বর, আনোয়ার মোল্লা, মজিবর কাজী, সেলিম লস্কারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা দলকে আরও সুসংগঠিত করা এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।