
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের আলোচিত ৮৩ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায় অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পাগল সন্দেহে ওই বৃদ্ধকে গণপিটুনির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকল আসামির দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাদের দাবি, এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এমন নৃশংসতা রোধ করা সম্ভব হবে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।