
“মুসাফিরের কথা !”
আরিফ কাউসার রহমান শাহিন
লেখক, গবেষক, শিক্ষাবিদ
প্রধান শিক্ষক, পূর্ণমতি মনসূর আহমদ উচ্চ বিদ্যালয়।
বুড়িচং, কুমিল্লা।
একটি ঘটনা আরেকটি ঘটনাকে স্মরণ করিয়ে দেয় সংবাদ পত্রের কল্যাণে জেনেছিলাম, ডাক্তার সাহেব ভুলে বা পায়ের স্থলে ডান পা অপারেশন করেছেন! আবার এমন সংবাদও প্রকাশিত হয়েছে, অপারেশনর পর পেটের ভিতরে ব্যান্ডেজ ও কাচি ( ✂) রেখেই সেলাই করেছেন। এগুলো আসলে অস্বাভাবিক হলেও আমাদের দেশের প্রেক্ষাপটে স্বাভাবিক ঘটনাই ই মনে করি। অতীত কালে আমাদের দেশে কবিরাজি চিকিৎসা চলতো; কবিরাজ সাহেবগন মিকচার নামক এক ধরনের ঔষধ দিতেন এবং এগুলো সেবন করে রুগীরা আরোগ্য লাভ করতেন। যা বর্তমানে এলোপ্যাথিক ঔষধেও ব্যার্থ।খবরে প্রকাশ কুমিল্লা সরকারি মহিলা কলেজ, এইচ এস সি পরীক্ষার কেন্দ্রে পানি কান্ডে, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষক কে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে; বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্ত পরীক্ষা কেন্দ্রে পানি উঠার জন্য যদি বদলি করে থাকে তা হবে দু:খ জনক। কারণ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য একটি কমিটি থাকে, থাকেন কেন্দ্র সচিব, হল সুপার,ট্যাগ অফিসার, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তো আছেন ই। তাহলে এই সাত শিক্ষকের উপর এই খর্গ কেন? তা কি বাম পায়ের স্থলে ডান পা অপারেশন হয়ে গেল না। উনারা বিসিএস (সাধারণ শিক্ষা) কর্মকর্তা হলেও, উনারা তো শিক্ষক, তাই এই ঘটনা ঘটেছে, তাই না? আসলে অতীত কাল থেকে ই শিক্ষক সমাজের অবস্থা, জাতীয় বা সামাজিক বাজার দর তলানিতে।
আমাদের কুমিল্লা ০৫ এর সাবেক বিখ্যাত সংসদ সদস্য প্রফেসর মফিজুল ইসলামে এডভোকেট, কোন এক সরকারি অফিসে ফোন করেছিলেন, উনাদের আচরণ দেখে আফসোস করে আমার আব্বা কে বলেছিলেন,” খালেক আমি প্রফেসর মফিজুল ইসলামে এডভোকেট এম পি না বলে যদি হাবিলদার মফিজুল ইসলাম বললেও হয়তো কিছুটা সম্মান পাইতাম বা আমাকে ভয় পাইতো!” শিক্ষকদের সেই করুন অবস্থা এখনও বিরাজমান, কারণ সমাজ চলে টাকা ও ক্ষমতায় ; শিক্ষদের দুটির একটিও নাই।তবে ভুলে গেলে চলবে না, শিক্ষকরা হলো বিশ্বের বিবেক, বিশ্বের সকল পেশার পিতা। সুতরাং পিতাকে অবহেলা করে এগিয়ে যাওয়া দুরুহ বৈ কি?এই অসুস্থ মানসিকতা থেকে বেড়িয়ে আসতেই হবে। নগর,শহর বন্দর,গ্রাম-গঞ্জে আমার ভাই তোমার ভাই বলতে পারলেই ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি অংশ নিজেদেরকে ট্রাম্প পুত্র মনে করা শুরু করে। এরা ভুলে যায় শিক্ষকরা হলো ট্রাম্পের বাবার বাবা, তার চৌদ্দগুষ্টির বাবা। আমার ভাই তোমার ভাই বলনে ওয়ালারা অতি নগন্য ও ক্ষুদ্র একটি অংশ উম্মাদ, তাই মূল্যায়ন করতে শিখেনি,অসুস্থ মস্তিষ্ক হলে যা হবার তা-ই হচ্ছে? সমাজ কে এই সংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে ই হবে।যারা নিজেদেরকে সমাজের আলোকিত মানুষ মনে করেন, উনাদের অবগতির জন্য বলছি, আপনারা বিষয় টি নিয়ে ভাববেন, অনেক বিলম্ব হয়ে গেছে। এদেরকে বিবেকবান করতে হলে প্রয়োজনে অতীতের কবিরাজি চিকিৎসাও দেয়া যেতে পারে; যেখানে মিকচার নামক রং বেরঙের ঔষধ আছে। কারণ তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে বুঝতে হবে, শিক্ষকরা মুসাফির না, শিক্ষকরা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শিল্পী, বিজ্ঞানি, দার্শনিক, পথপ্রদর্শক, সমাজ সংস্কারক, রাজনৈতিক স্কলার, বিশ্বের বিবেক। তোমরা কেন ai এর যুগে ব্যাংজ্ঞের মতো লাফালাফি করছো।
তবে এই যতসামান্য সংখ্যক উপাদানের দোষ দিয়েও লাভ নেই বা আমি দোষ দিচ্ছিও না। আমি যা শিখেছি, আমার আচার আচরণে তার প্রতিফলন ঘটবে ই, ইহাই প্রকৃতির নিয়ম।গত ২২ বা ২৩ জুলাই টক শো দেখছিলাম, ” সম্ভবত ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলছিলেন” আমি ও আমার ওয়াইফ জাপান গিয়েছিলাম ; মেয়ে আমার উখানে পি এচ ডি করছে। তার বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগদান করতে গিয়েছিলাম। “ঐ অনুষ্ঠানে আমার মেয়ের শিক্ষক আমাকে বাবা বলে সম্বোধন করে বলেন,” বাবা,তোমার দেশে কি নৈতিক শিক্ষা দেয়া হয় না? ” ” উত্তরে তিনি বলেছিলেন, ” না, আমাদের দেশে ধর্মীয় শিক্ষা দেয়া হয়। কথার এক পর্যায়ে বলেন, তার মেয়ে একদিন রেলওয়ে স্টেশনে মনের ভুলে কিছু ফেলে গিয়ে ছিলেন; মজার ব্যাপার হলো ২৪ ঘন্টা পড়ে এসে যথাস্থানে তার বস্তু টি অবিকল অবস্থায় পেয়েছিলেন। বাংলাদেশে ইহা কি সম্ভব? তিনি প্রশ্ন উত্থান করেন,” জাপানেতো রাস্তার বাকে বাকে মসজিদ নাই,আল্লাহর নামে কোরবানি দেয় না, ফিতরা দেয়না, আল্লাহর রাস্তায় সিল্লায় যায় না, এরা তো আল কোরআন পড়ছে না, হাফেজ নাই, নামাজ পড়ছেনা ,রোজা রাখে না, হজ্জ পালন করে না যাকাত দেয় না, মিলাদ- মাহফিল করছে না; তারা এতো সভ্য হলো কি করে? দরকার নৈতিক শিক্ষা, দরকার মানবিকতা। আসলে নৈতিক শিক্ষায় জাতিকে শিক্ষিত করতে হবে। তাহলে সকলে মানবিক গুনাবলি অর্জন করার সুযোগ পাবে। একে অপরকে প্রাপ্য সম্মানটুকু দিবে। সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং সমাজে art of communication এর দর্শন অনুশীলন হবে।