
নিজস্ব প্রতিনিধিঃ
খুলনার লবণচরা থানাধীন মাথাভাঙ্গা গ্রামে প্রকাশ্যে আরিফ সিকদার নামে এক ব্যক্তিকে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭।৭।২৬) দুপুর ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আরিফ সিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা প্রকাশ্যে হামলা চালায়। এ সময় তাকে গুলি ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। হামলার পর ছয়জন দুর্বৃত্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
পরে স্থানীয়রা আহত আরিফ সিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে লবণচরা থানার পুলিশের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।