
স্টাফ রিপোর্টার:
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় রাতের আঁধারে বন বিভাগের গাছ কাটার অভিযোগ উঠেছে । সরকারি গাছ গুলি কেটে নেওয়ার কোন আইনি পদক্ষেপ না নেওয়ায় ধরা ছোয়ার বাইরে থাকছে অপরাধীরা।
সরোজমিনে গিয়ে জানা যায়, আলফাডাঙ্গা সদর ইউনিয়নে লাঙ্গুলিয়া বিদ্রাধার রোডের পাকা রাস্তার দুই ধারের বন বিভাগের রোপন করা বড় বড় শিশু ও মেহগুনী গাছ কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা। স্থানীয় কয়েক জন বলেন, বেশ কিছুদিন থেকে রাতের আঁধারে কে বা কারা গাছ কেটে নিয়ে যাচ্ছে। উপজেলা বন বিভাগ রাস্তার দুই ধারে গাছের চারা রোপণ করে ছিল। এখন গাছ বড় হয়ে যাওয়ায় যার যার মতো গাছ গুলি কেটে নিচ্ছে।
জানতে চাইলে উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন জানান,আমি খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে ছিলাম, কয়েক টি গাছের গোড়া পাওয়া গেছে। বিদ্রাধার গ্রামের সৈয়দ বাবু ও গাজী রিয়াজ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে আদালতে মামলা করেছি।
এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড সদস্য সৈয়দ শরিফুল মেম্বার বলেন, সরকারের বন বিভাগ কাছ রোপন করেছে।